Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ৩০

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম

পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ৩০

Advertisement

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান। তিনি জানান, আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শ্যামল কুমার বলেন, আহতদের মধ্যে নারী-পুরুষ ও শিশুসহ বেশ কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রাশেদুল ইসলাম রাসু (৪৫), আলমাছ উদ্দিন (৫০), শফিকুল ইসলাম (৪০), দেলবর হোসেন (৫০) ও নজরুল ইসলামকে (৪৫) ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় সরাপপুরে প্রায় ৮ বিঘা আয়তনের মঙ্গলা পুকুরের সুফলভোগী সদস্যদের মধ্যে বিভক্তি দেখা দেয়। উভয়পক্ষই পুকুরে মাছ ছাড়ার দাবি জানাচ্ছিল। এর মধ্যে রাশেদুল ইসলাম রাসুর নেতৃত্বে একদল লোক পুকুরে মাছ ধরতে যায়। এ সময় প্রতিপক্ষ নজরুল ইসলাম লোকজন নিয়ে বাধা দিলে ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

ওসি জিয়াউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কেউ মামলা করেনি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সিরাজগঞ্জে যমুনা উপজেলা ও ভেটুয়া ব্রিজের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে যমুনা উপজেলা ও ভেটুয়া ব্রিজের দাবিতে মানববন্ধন

সরকারের আশ্বাসে দেশের ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

সরকারের আশ্বাসে দেশের ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

যমুনায় গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র, ১৯ ঘণ্টা পর লাশ উদ্ধার

যমুনায় গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র, ১৯ ঘণ্টা পর লাশ উদ্ধার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম