Logo
Logo
×
   

সারাদেশ

ধানখেতে কামড় খেয়ে জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম

ধানখেতে কামড় খেয়ে জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

রাজবাড়ীর পাংশায় ধানখেতে কামড় খেয়ে জীবিত রাসেল ভাইপার সাপ ধরে নিয়ে হাসপাতালে গেলেন মো. হেলাল উদ্দিন বিশ্বাস (৪০) নামে এক কৃষক। বর্তমানে তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

বিষয়টি শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় যুগান্তরকে নিশ্চিত করেছেন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুল আলম আকাশ।

শুক্রবার সকাল ১০টার দিকে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর শাহমীরপুর চরের জমিতে ধান কাটতে গেলে হেলাল উদ্দিনকে রাসেলস ভাইপার সাপে কামড় দেয়।

হেলাল উদ্দিন পাংশার শাহমীরপুর গ্রামের কুদ্দুস বিশ্বাসের ছেলে।

হেলাল বিশ্বাসের চাচাতো ভাই বাদশাহ বিশ্বাস বলেন, শুক্রবার সকালের দিকে আমার চাচাতো ভাই পাংশার হাবাসপুর পদ্মা নদীর চরে ধান কাটতে গেলে তাকে রাসেলস ভাইপার সাপ তার পায়ে কামড় দেয়। তখন তার সঙ্গে চরে অন্যান্য কৃষকরাও ছিলেন। তাদের সহায়তায় জীবন্ত সাপটি তারা  হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ডাক্তার বলেছেন- বর্তমানে তিনি সুস্থ আছেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল আলম আকাশ বলেন, ওই কৃষকের কথা অনুযায়ী জানা যায়- সকালে ধানের মাঠে কাজ করতে গিয়ে তার পায়ে হঠাৎ করে কী যেন কামড় দেয়, পরে তিনি দেখতে পান একটি সাপ। তখন তিনি সাপটি ধরে হাসপাতালে আনলে আমরাও ভয় পাই। পরে জানা যায়- এটি রাসেলস ভাইপার সাপ। বর্তমানে অ্যান্টিভেনম দিয়ে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি ভালোই আছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .