Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাবেক ইউপি সদস্যকে গলা কেটে খুন

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ পিএম

সাবেক ইউপি সদস্যকে গলা কেটে খুন

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক সদস্য মো. মুছা মিয়াকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রাম থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত মুছা মিয়া (৫৯) ওই ইউনিয়নের ছলিমাবাদ গ্রামের বাসিন্দা। তিনি ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

নিহতের ছেলে মোহাম্মদ উজ্জ্বল মিয়া জানান, ড্রেজার ব্যবসায়ী মোস্তফা মিয়া ফোন দিয়ে আমাকে জানান যে তার বাবাকে কেউ গলা কেটে হত্যা করেছে। পরে ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ দেখতে পান। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচার দাবি করেন উজ্জ্বল মিয়া।

 

পুলিশ জানায়, হোসেনপুর গ্রামের জোয়ারার বিল রাস্তার পাশের একটি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। হত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে এ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারের জন্য তৎপরতা চালানো হচ্ছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি হাসান জামিল বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কে বা কারা তাকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

চাচার বাড়িতে ডেকে ভাতিজাকে হত্যা, বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

চাচার বাড়িতে ডেকে ভাতিজাকে হত্যা, বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না নান্নুর

প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না নান্নুর

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক ভিডিও নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক ভিডিও নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ২০

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসিকে আইনজীবী সমিতির নোটিশ

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসিকে আইনজীবী সমিতির নোটিশ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম