Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এসিল্যান্ডের গাড়িচাপায় প্রাণ গেল শিশুর

Advertisement

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পিএম

এসিল্যান্ডের গাড়িচাপায় প্রাণ গেল শিশুর

ফাইল ছবি।

Advertisement

কুমিল্লার হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছেরের ব্যবহৃত সরকারি গাড়িচাপায় ফাইজা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সহকারী কমিশনার গাড়িতে ছিলেন না বলেও জানা যায়। 

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের মাঠে এ ঘটনা ঘটে । ঘটনার পর থেকে চালক তওয়াবুর হোসেন পলাতক।

শিশু ফাইজা (২) বরিশাল জেলার ওজিরপুর থানার তারভ্রন গ্রামের ফাইজুল হকের মেয়ে।

গুরুতর আহত ফাইজাকে স্থানীয়রা উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় সূত্রে জানা যায় গাড়ির চালক তওয়াবুর হোসেন সকালে সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছেরকে উপজেলা পরিষদের বাউন্ডারির ভিতরের বাসা থেকে আনতে পরিষদ মাঠে দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের বলেন, আমি গাড়িতে ছিলাম না। আমি খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে গিয়েছি এবং নিহতের বাবা-মায়ের সঙ্গে কথা বলতেছি।

নিহতের বাবা ফাইজুল হকের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

তিতাসে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

তিতাসে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

তীব্র গরমে ব্রাহ্মণপাড়ায় জনজীবন অতিষ্ঠ, বাড়ছে জ্বর-ডায়রিয়া

তীব্র গরমে ব্রাহ্মণপাড়ায় জনজীবন অতিষ্ঠ, বাড়ছে জ্বর-ডায়রিয়া

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

আরও পড়ুন

ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

নাটোরে সোনালী ব্যাংকে জালিয়াতি দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি, ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি, ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

মাদকমুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন: ডেপুটি স্পিকার

মাদকমুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন: ডেপুটি স্পিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম