Logo
Logo
×
   

সারাদেশ

পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পিএম

পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

মাদারীপুরের কালকিনি ও ডাসারে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে দুই উপজেলায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

মৃতরা হলো- ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের হাফিজুল ইসলামের দেড় বছরের শিশুসন্তান জিসান ইসলাম এবং কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের জাকির ফকিরের আড়াই বছরের শিশুসন্তান হৃদয় ফকির।

পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে বুধবার দুপুরে ওই দুই শিশুই খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে তাদের পরিবারের লোকজন খুঁজে না পেয়ে পুকুরে ভাসতে দেখে দুই শিশুকে একই সময় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা জানান, আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .