Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সমাবেশ শেষে বাড়ি ফেরা হলো না জাবেদের

Icon

সৈয়দপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম

সমাবেশ শেষে বাড়ি ফেরা হলো না জাবেদের

ফাইল ছবি।

Advertisement

রংপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জাবেদ আলী (৬৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে সৈয়দপুর সংলগ্ন নীলফামারী সদরের কাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শেষে বাসযোগে চিলাহাটির উদ্দেশে ফিরছিলেন জাবেদ আলী। পথে কাজিরহাট এলাকায় নামাজের বিরতির সময় রাস্তা পার হতে গিয়ে ইপিজেড কর্মীর মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাবেদ আলী নীলফামারীর চিলাহাটি সবুজপাড়া এলাকার নছিয়া আলীর ছেলে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের চিলাহাটি সাংগঠনিক শাখার দায়িত্বশীল হিসেবে পরিচিত ছিলেন। 

নীলফামারী জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাহিনুর রহমান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

সদর থানার ওসি এম আর সাঈদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম