Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে চিকিৎসকের বাগবিতণ্ডা নিয়ে যা জানা গেল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে চিকিৎসকের বাগবিতণ্ডা নিয়ে যা জানা গেল

ছবি: সংগৃহীত

Advertisement

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে এক চিকিৎসকের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। বাকবিতণ্ডার এক পর্যায়ে ওই চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দেন স্বাস্থ্যের মহাপরিচালক ডা. মো. আবু জাফর। 

শনিবার (৬ ডিসেম্বর) হাসপাতাল পরিদর্শনে গেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও চিকিৎসকের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দুপক্ষকেই রাগান্বিত স্বরে কথা বলতে শোনা গেছে। 

বাকবিতণ্ডায় জড়িয়ে পরা ওই চিকিৎসকের নাম ডা. ধনদেব বর্মন। তিনি ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের ক্যাজুয়ালটির ইনচার্জ বলে জানা গেছে।   

জানা গেছে, শনিবার (৬ ডিসেম্বর) সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র সম্পর্কিত রোগের চিকিৎসা বিষয়ক চলমান চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে একটি সেমিনারে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রধান অতিথি হিসাবে যান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক। সেখানে অংশগ্রহণের পূর্বে হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এসময় ক্যাজুয়ালিটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন তার বিভাগের সীমাবদ্ধতা, জনবল সংকট এবং দায়িত্ব পালনের চাপে ক্ষোভ প্রকাশ করেন।  

একপর্যায়ে ডিজি এবং ওই চিকিৎসকের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। পরে ডা. ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২ লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার

২ লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার

জমি নিয়ে বিরোধে হত্যা: ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

জমি নিয়ে বিরোধে হত্যা: ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

কৃষক হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

কৃষক হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী আটক

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী আটক

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

সর্বজনীন পেনশন নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী

সর্বজনীন পেনশন নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী

আরও পড়ুন

চসিক নগরভবনে পুলিশের অভিযান আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম