Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

গুমের শিকার ছেলেকে দেখার আকাঙ্ক্ষা নিয়েই ছাত্রদল নেতার বাবার মৃত্যু

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম

গুমের শিকার ছেলেকে দেখার আকাঙ্ক্ষা নিয়েই ছাত্রদল নেতার বাবার মৃত্যু

ছবি: যুগান্তর

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সিলেটের ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বাবা ডা. মঈন উদ্দিন আহমদ মারা গেছেন। শনিবার ( ডিসেম্বর) সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়

২০১২ সালের ৩ এপ্রিল ঢাকা থেকে নিখোঁজ হন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার ও তার বন্ধু ছাত্রদল নেতা জুনেদ আহমদ। এরপর তারা আর ফেরেননি।

ডা. মঈন উদ্দিন জীবদ্দশায় গুম হওয়া ছেলের ফিরে আসার অপেক্ষায় ছিলেন। কিন্তু ছেলের সঙ্গে বাবার আর দেখা হয়নি।

ডা. মঈন উদ্দিন সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নার বাবা ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিলেট-৪ আসনের সংসদ-সদস্য প্রার্থী বিএনপি চেয়ারপারনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট-৬ আসনের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীসহ দলের অন্য নেতারা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম