Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় শিমুল বিশ্বাস ও হাবিবসহ আহত ৫

Advertisement

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ পিএম

সড়ক দুর্ঘটনায় শিমুল বিশ্বাস ও হাবিবসহ আহত ৫

ছবি: সংগৃহীত

Advertisement

পাবনায় সড়ক দুর্ঘটনায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় পাবনা-একদন্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এতে শিমুল বিশ্বাস হাতে ও পায়ে আঘাত পান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা-৪ আসনের এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব সামান্য আহত হয়েছেন।

এতে গুরুতর জখম হয়েছেন শিমুল বিশ্বাসের সহকারী ও বেগম খালেদা জিয়ার সাবেক সিএসএফ সদস্য এনামুল হক, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইস উদ্দিন ও শিমুল বিশ্বাসের গাড়িচালক শফিক। গুরুতর আহত ৩ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জানান, মঙ্গলবার বিকালে সুজানগর উপজেলা বিএনপি আয়োজিত তারুণ্যের সমাবেশ অনুষ্ঠান থেকে পাবনা-৪ আসনের আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় একটি কর্মসূচিতে যাচ্ছিলেন শিমুল বিশ্বাস ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং পাবনা-৪ আসনের দলীয় এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবসহ তাদের সফরসঙ্গীরা। সন্ধ্যা ৬টার দিকে তাদের বহনকারী গাড়ি শিবপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি বেপরোয়া ট্রাকের সংঘর্ষ হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম