Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিক্ষিত ও নৈতিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: এটিএম আজহার

Advertisement

Icon

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম

শিক্ষিত ও নৈতিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: এটিএম আজহার

রংপুরের তারাগঞ্জে উপজেলা আদর্শ শিক্ষা ফেডারেশন আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এটিএম আজহারুল ইসলাম। ছবি: যুগান্তর

Advertisement

জামায়াতের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের দলীয় মনোনীত প্রার্থী জননেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আদর্শ শিক্ষক সমাজ পরিবর্তনের অগ্রদূত। একটি শিক্ষিত ও নৈতিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে স্থানীয় কামিল মাদ্রাসার হলরুমে তারাগঞ্জ উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, জামায়াত ক্ষমতায় এলে শিক্ষকদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। তাই তিনি উপস্থিত শিক্ষকদের আগামী সংসদ নির্বাচনে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট ও সমর্থনের আহ্বান জানান। উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি জিকরুল ইসলাম জাহেরির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রংপর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল হান্নান, বদরগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির শাহ মোহাম্মদ রুস্তম আলী, উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেন, সেক্রেটারি ইয়াকুব আলী প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াতের একলা চলো নীতিতে জোটে অসন্তোষ

স্থানীয় সরকার নির্বাচন জামায়াতের একলা চলো নীতিতে জোটে অসন্তোষ

ডিবির হেফাজত থেকে হাতকড়াসহ পালাল মাদককারবারি

ডিবির হেফাজত থেকে হাতকড়াসহ পালাল মাদককারবারি

মাইকে ঘোষণায় জড়ো হলো জনতা, ধাওয়া করে গণপিটুনিতে নিহত ২

মাইকে ঘোষণায় জড়ো হলো জনতা, ধাওয়া করে গণপিটুনিতে নিহত ২

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার অপতৎপরতা নিয়ে ‘সন্দেহ’ জামায়াতের

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার অপতৎপরতা নিয়ে ‘সন্দেহ’ জামায়াতের

নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপাবেন না

সরকারকে জামায়াত আমির নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপাবেন না

আরও পড়ুন

সুন্দরবনে ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-২ শ্বাসমূলে প্লাস্টিক-বর্জ্য বাধাগ্রস্ত চারার বৃদ্ধি

শ্বাসমূলে প্লাস্টিক-বর্জ্য বাধাগ্রস্ত চারার বৃদ্ধি

বরিশালে নজরুল স্মৃতিকেন্দ্র আটকে আছে নকশায়

বরিশালে নজরুল স্মৃতিকেন্দ্র আটকে আছে নকশায়

কালীগঞ্জের বাদেডিহি গ্রাম চাঁদা না দেওয়ায় মার্কেটের অর্ধেক দোকান দখল

চাঁদা না দেওয়ায় মার্কেটের অর্ধেক দোকান দখল

চাঁদা না দেওয়ায় খুলনায় ক্লিনিকে হামলা ভাঙচুর দোকানিকে গুলি

খুলনায় ক্লিনিকে হামলা ভাঙচুর দোকানিকে গুলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম