Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

জনমনে স্বস্তি ফেরাতে কাজ করছে সরকার: নৌপরিবহণ উপদেষ্টা

Advertisement

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম

জনমনে স্বস্তি ফেরাতে কাজ করছে সরকার: নৌপরিবহণ উপদেষ্টা

Advertisement

নৌপরিবহণ ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পতিত স্বৈরশাসক প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়েছিল। ছাত্র-জনতার বীরত্বপূর্ণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিটি সেক্টরে রিফর্ম করার পাশাপাশি জনমনে স্বস্তি ফেরাতে কাজ করছে সরকার।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে কর্ণফুলী শিপ বিল্ডার্সে নির্মাণাধীন জাহাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, জেলা প্রশাসক মো. রায়হান কবীর, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মিজ শিবানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. সাখাওয়াত হোসেন বলেন, আসন্ন সংসদ নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করব না। তবে নির্বাচন নিয়ে ন্যূনতম সংশয় সৃষ্টি হওয়ার অবকাশ নেই। সব প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে।

গুম সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তাদের জন্য সেনানিবাসে বিশেষ কারাগার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান খোলস থেকে বের হয়ে তারপর বিস্তারিত বলবেন।

নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নির্মাণাধীন জাহাজ পরিদর্শন করেন এবং শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে নির্দেশনা প্রদান করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম