Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সালিশ বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ পিএম

সালিশ বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি।

Advertisement

সিরাজগঞ্জে পারিবারিক বিরোধ মীমাংসার জন্য ডাকা সালিশি বৈঠকে হাড়ান আলী (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার(১০ ডিসেম্বর) বিকালে উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাক্ষনগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাড়ান আলী সদর উপজেলার বহুলী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আবেদ আলীর ছেলে।

এ ঘটনায় রাতেই নিহত হাড়ান আলীর ছেলে ইকবাল হোসেন বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহতের ছেলে ইকবাল হোসেন জানান, তার বোন শাপলা খাতুন ও বোন জামাই আবুল কালামের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধ মীমাংসার জন্য বোন জামাই আবুল কালামের বাড়ি ব্রাহ্মণগাঁতী গ্রামে সালিশি বৈঠকে বসা হয়। এ বৈঠকের শেষের দিকে আবুল কালাম ও তার পরিবারের লোকজন পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে শ্বশুর বাড়ির লোকজনের উপর হামলা চালায়। এতে তার শ্বশুর হাড়ান আলী গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, এ ঘটনায় তিনিসহ তার মা মরিয়ম বেগম, ভাগ্নে আল-আমিন ও বোন শাপলা খাতুন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

ছাত্রদল নেতা শাকিল হত্যা দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

যুবদল নেতা সাকের হত্যা খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

যুবককে তুলে নিয়ে হত্যার ৪ দিন পর প্রধান আসামি গ্রেফতার

যুবককে তুলে নিয়ে হত্যার ৪ দিন পর প্রধান আসামি গ্রেফতার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম