Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দায়িত্ব পালনে খোদাভীরু হতে বললেন নবাগত ইউএনও

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম

দায়িত্ব পালনে খোদাভীরু হতে বললেন নবাগত ইউএনও

Advertisement

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম খোদাদাদ হোসেন বলেছেন, সবাইকে দায়িত্ব পালনে স্বচ্ছতা জবাবদিহিতা এবং সর্বোপরি খোদাভীরু হতে হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে যমুনার দুর্গম চরাঞ্চল অধ্যুষিত চৌহালী উপজেলার হলরুমে বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় নবাগত ইউএনও এইচএম খোদাদাদ হোসেন আরও বলেন, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। দিন শেষে সবাই যেন আল্লাহর প্রতি ভয় রেখে কর্ম করি, অন্যের হক বিনষ্ট না করি। মহান আল্লাহ সব অপরাধের ক্ষমা করলেও অন্যের হক নষ্টের অপরাধের ক্ষমা করবেন না। তাই খোদাভীরুতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

গত ১০ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে যোগদানকারী এইচএম খোদাদাদ হোসেন ৩৫তম বিসিএসের (প্রশাসন) কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে  স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে।

চৌহালীতে যোগদানের আগে সিনিয়র সহকারী সচিব শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় কক্সবাজারে দায়িত্ব পালনের লক্ষ্যে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সংযুক্ত) জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।

এ সময় চৌহালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সাবেক ভারপ্রাপ্ত ইউএনও মো. হাসিবুর রহমান, পরিবার পরিকল্পনা অফিসার ডা. শারমিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) হেকমত আলী, খাষকাউলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলুসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সিরাজগঞ্জে যমুনা উপজেলা ও ভেটুয়া ব্রিজের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে যমুনা উপজেলা ও ভেটুয়া ব্রিজের দাবিতে মানববন্ধন

সরকারের আশ্বাসে দেশের ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

সরকারের আশ্বাসে দেশের ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

যমুনায় গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র, ১৯ ঘণ্টা পর লাশ উদ্ধার

যমুনায় গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র, ১৯ ঘণ্টা পর লাশ উদ্ধার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম