Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাজার এলাকা থেকে অপহৃত কিশোরী ১৪ দিন পর উদ্ধার, গ্রেফতার ৩

Advertisement

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম

বাজার এলাকা থেকে অপহৃত কিশোরী ১৪ দিন পর উদ্ধার, গ্রেফতার ৩

Advertisement

মাদারীপুরের কালকিনিতে বাজার এলাকা থেকে অপহরণের ১৪ দিন পর এক কিশোরীকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় ওই অপহরণ মামলার প্রধান আসামি সুব্রত হালদারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- মাদারীপুরের ডাসার উপজেলা নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চলবল গ্রামের সঞ্জিত হালদারের ছেলে সুব্রত হালদার, গোবিন্দ হালদারের ছেলে প্রশান্ত হালদার ও লক্ষণ মধুর ছেলে নয়ন মধু।

শুক্রবার দুপুরে থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আলিনগর ইউনিয়নের ১৪ বছরের কিশোরীকে গত ২৮ নভেম্বর কালীগঞ্জ বাজার এলাকা থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় সুব্রত হালদারসহ তিন যুবক। এ ঘটনায় ওই কিশোরীর পরিবার বাদী হয়ে কালকিনি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

পরে কালকিনি থানার এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ১১ ডিসেম্বর অভিযান চালিয়ে ঢাকার সাভার থানা এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। এ অভিযানকালে মামলার মূল আসামি সুব্রত হালদারসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে আসামিদের মাদারীপুর আদালতে প্রেরণ করে পুলিশ।

এসআই বিল্লাল হোসেন জানান, কিশোরীকে উদ্ধার শেষে মেডিকেল পরীক্ষার জন্য মাদারীপুর হাসপাতালে পাঠানো হয়েছে। আটক সুব্রত হালদারসহ ৩ জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটক হওয়া তিনজনের বাড়ি ডাসারের চলবল গ্রামে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৩৬ পিলারে ফাটল, ঝুঁকি নিয়েই চলছে প্রাথমিকের পাঠদান

৩৬ পিলারে ফাটল, ঝুঁকি নিয়েই চলছে প্রাথমিকের পাঠদান

কালকিনিতে নিখোঁজের তিন দিন পর খাল থেকে কাঠমিস্ত্রির লাশ উদ্ধার

কালকিনিতে নিখোঁজের তিন দিন পর খাল থেকে কাঠমিস্ত্রির লাশ উদ্ধার

ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ হাজার লিটার তেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ হাজার লিটার তেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা

কালকিনিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

কালকিনিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ

আরও পড়ুন

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৪৭

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৪৭

হবিগঞ্জে পরিবহণ ধর্মঘট স্থগিত

হবিগঞ্জে পরিবহণ ধর্মঘট স্থগিত

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা তিন দিন আগে নিজেদের হেফাজতে প্রশ্ন রাখলেন বাংলাদেশ ব্যাংকের ২ কর্মকর্তা, তারা কারা

তিন দিন আগে নিজেদের হেফাজতে প্রশ্ন রাখলেন বাংলাদেশ ব্যাংকের ২ কর্মকর্তা, তারা কারা

নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম