Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে: সাদিক কায়েম

Advertisement

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম

হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে: সাদিক কায়েম

ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লবের অন্যতম সহযোদ্ধা এবং জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের নতুন রাজনীতির যে কথা বলছি, নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের যে সহযোগীতা- সব সময় আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন শরিফ ওসমান হাদি, যিনি আমাদের বরিশালেরই সন্তান।

তিনি বলেন, শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসীরা গুলি করেছে। নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, তফসিল ঘোষণার পরে আমরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত দেখতে পাচ্ছি। ফ্যাসিস্ট যারা আছে এবং ভারতের প্রেসক্রিপশনে যত ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে আল্লাহ তায়ালা যেন সেই ষড়যন্ত্র থেকে আমাদের মুক্ত রাখেন। পাশাপাশি আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান করছি, শরিফ ওসমান হাদিকে যারাই গুলি করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার নেপথ্যে যারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় পিরোজপুরের ভান্ডারিয়ার শহীদ জিয়া মাঠে পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির আয়োজনে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম আরও বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। জুলাই বিপ্লবের পরে আমাদের নাগরিকরা যদি এখনো পর্যন্ত নিরাপদ না হয়ে উঠতে পারে, আমরা নাগরিকদের জন্য যদি নিরাপত্তা ইস্যু তৈরী না করতে পারি তাহলে অন্তর্বর্তী সরকারের এটি একটি বিশাল ব্যর্থতা। আমরা অনুরোধ করবো এই ঘটনার সাথে যারা জড়িত আছে সেই সন্ত্রাসীদের দ্রুত সময় যেন চিহ্নিত করা হয়, একই সাথে আমাদের হাদি ভাইয়ের চিকিৎসা যেন রাষ্ট্রের পক্ষ থেকে বহন করা হয়।

তিনি আরও বলেন, এই পিরোজপুরের সাথে যে নামটি জড়িত সেটি হচ্ছে আল্লামা দেলায়ার হোসাইন সাঈদী। তার যে আধিপত্যের বিরুদ্ধে লড়াই, আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই ইনসাফের পক্ষে লড়াই, সত্যের পক্ষে যে লড়াই সেটা দেখে আমরা উজ্জীবিত হয়েছি। আল্লামা সাঈদীকে যেদিন মেডিকেল ক্লিং এর মাধ্যমে হত্যা করা হয় সেদিন আমরা প্রতিজ্ঞা করেছি আল্লামা সাঈদীকে যারা কারাগারে অন্যায়ভাবে আটকে রেখেছে, যারা অন্যায়ভাবে হত্যা করেছে তাদের শেষ দেখে ছাড়বো। সেদিনই আমরা শপথ করেছিলাম খুনি হাসিনার পতন আমরা নিশ্চিত করে ছাড়বো। আজকের তরুণ প্রজন্মের যে চিন্তা আধিপত্যবাদের বিরুদ্ধে,আগ্রাসনের বিরুদ্ধে তাদের যে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে তাদের যে লড়াই, ইনসাফের পক্ষে তাদের যে লড়াই সেই লড়াইয়ের বীজ আল্লামা সাঈদী হুজুরেরা বপন করে গিয়েছেন। 


পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর পয়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদীর সভাপত্বিতে এবং যুব উন্নয়ন সোসাইটির সভাপতি আফজাল হোসাইন শোয়াইব এর সঞ্চালনায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জামায়াতে ইসলামীর ভান্ডারিয়া উপজেলা আমীর মো. আমীর হোসাইন প্রমুখ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম