Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ এএম

পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন

সাভারে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে আগুন। ছবি: যুগান্তর

Advertisement

সাভারে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডের আরিচামুখী লেনে এ ঘটনা ঘটে।

তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম রোববার সকালে জানান, ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে রাত ১১টায় বাসে আগুনের খবর আসে। পরে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের খবর এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

তবে প্রাথমিক ধারণা অনুযায়ী দুর্বৃত্তরা বাসে আগুন দিতে পারে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। 

সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বাসের চালক বা মালিকের সন্ধান এখনো পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারে দগ্ধ ৫

গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারে দগ্ধ ৫

হরমুজ প্রণালিতে জাহাজে আগুন

হরমুজ প্রণালিতে জাহাজে আগুন

মান্নার গাড়িতে আগুনের ঘটনায় ম্যানেজারের জামিন

মান্নার গাড়িতে আগুনের ঘটনায় ম্যানেজারের জামিন

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

জমি নিয়ে বিরোধের জেরে কিশোরীর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ, স্বামী-স্ত্রী গ্রেফতার

জমি নিয়ে বিরোধের জেরে কিশোরীর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ, স্বামী-স্ত্রী গ্রেফতার

অগ্নিকাণ্ডের ১০ দিন পর টুপটুপ রিসোর্টের কার্নিশ থেকে আরেক লাশ উদ্ধার

অগ্নিকাণ্ডের ১০ দিন পর টুপটুপ রিসোর্টের কার্নিশ থেকে আরেক লাশ উদ্ধার

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল

জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল

টাকা তুলে খেলার মাঠ কিনল গ্রামবাসী

টাকা তুলে খেলার মাঠ কিনল গ্রামবাসী

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

জঙ্গল সলিমপুর: সন্ত্রাসীর নামে শতকোটি টাকার খাস জমি রেজিস্ট্রি!

জঙ্গল সলিমপুর: সন্ত্রাসীর নামে শতকোটি টাকার খাস জমি রেজিস্ট্রি!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম