নওগাঁ-৫ আসনে মনোনয়ন ফরম নিলেন বিএনপির প্রার্থী
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসন থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. জাহিদুল ইসলাম ধলুর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দলটির নেতারা।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম গোল্ডেন ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী সাজা এবং মনোনয়ন ফরমটি উত্তোলন করেন।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার।
এ সময় নওগাঁ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, নওগাঁ জেলা ড্যাবের সভাপতি ডা. ইসকেন্দার, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়জিদ হোসেন পলাশ, জেলা যুবদলের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) দেওয়ান ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা জাসাসের সভাপতি তৌফিকুর রহমান বাবু, শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, সাব্বির আহম্মেদ, নওগাঁ পৌর বিএনপির ৭নং ওয়ার্ডের সভাপতি আবুল কালাম আজাদ, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পিন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
