Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ওসমান হাদির মৃত্যুতে টঙ্গীতে বিক্ষোভ-অগ্নিসংযোগ

Advertisement

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:১১ এএম

ওসমান হাদির মৃত্যুতে টঙ্গীতে বিক্ষোভ-অগ্নিসংযোগ

ওসমান হাদির মৃত্যুর ঘটনায় গাজীপুরের টঙ্গীতে অগ্নিসংযোগ। ছবি: যুগান্তর

Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি, যুবশক্তি ও সাধারণ ছাত্রজনতা।

বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় টঙ্গী কলেজগেট এলাকা থেকে বিক্ষুব্দ ছাত্র-জনতা বিক্ষোভ মিছিলটি বের করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সফিউদ্দিন রোড, হোসেন মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

একপর্যায়ে বিক্ষুব্ধরা মহাসড়কে আগুন জ্বালিয়ে দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, গাজীপুর মহানগর জাতীয় যুবশক্তির সদস্য সচিব মো. ওমর ফারুক, গাজীপুর মহানগর এনসিপির সংগঠক নাবিল ইউসুফ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. মোহসিন, সোহানুর রহমান শুভসহ এনসিপি, যুবশক্তি ও সাধারণ ছাত্রজনতা।

এ সময় নেতাকর্মীরা শরীফ ওসমান হাদির হত্যাকারিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কবি ও সাংবাদিক রথো রাফি আর নেই

কবি ও সাংবাদিক রথো রাফি আর নেই

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু

বেলজিয়ামে শিক্ষার্থীদের আন্দোলন

বেলজিয়ামে শিক্ষার্থীদের আন্দোলন

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

আরও পড়ুন

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

সন্দ্বীপের মায়ায় পড়েছিলেন কবি নজরুল

সন্দ্বীপের মায়ায় পড়েছিলেন কবি নজরুল

৪০ দিনে দুই ওসি বদলি হত্যা মামলার আসামি এখন মহেশপুরের ওসি

হত্যা মামলার আসামি এখন মহেশপুরের ওসি

রাশিয়ার যুদ্ধে নিহত গোপালপুরের ৩ জন

রাশিয়ার যুদ্ধে নিহত গোপালপুরের ৩ জন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম