Logo
Logo
×
   

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আ.লীগ নেতা চাঁন গ্রেফতার

Icon

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম

কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আ.লীগ নেতা চাঁন গ্রেফতার

নওগাঁর রাণীনগরে অপারেশন ডেভিল হান্ট ফেস-টু অভিযানে বিস্ফোরক মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁনকে (৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল ওহাব চাঁন উপজেলার রাতোয়াল গ্রামের বাসিন্দা। তিনি কালীগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সদস্য।

রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা চাঁন উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার সন্ধিগ্ধ আসামি। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা ১১টার দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করে। রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .