Logo
Logo
×

সারাদেশ

মনোনয়নপত্র কিনলেন নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতা

Icon

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:২১ পিএম

মনোনয়নপত্র কিনলেন নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতা

নরসিংদীর রায়পুরায় নরসিংদী-৫ (রায়পুরা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান।

ব্যারিস্টার তৌফিকুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেজ বোন আমেনা বেগম এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাতের নাতি। তার পারিবারিক পরিচয়ের কারণে স্থানীয় ও জাতীয় পর্যায়ে তিনি দীর্ঘদিন ধরেই আলোচিত একটি নাম।

বুধবার সকালে ব্যারিস্টার তৌফিকুর রহমানের পক্ষে তার ব্যক্তিগত সহকারী (পিএস) সানাউল্লাহ রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার কাছ থেকে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, তৌফিকুর রহমান নামে একজন ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নিয়ম অনুযায়ী তাকে মনোনয়নপত্র সরবরাহ করা হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতার মনোনয়নপত্র সংগ্রহের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ কেউ এটিকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

Live Icon সর্বশেষ
গোপালগঞ্জে রেকর্ড গড়ল বিএনপি পঞ্চগড়-১ আসন যে কারণে হারলেন এনসিপির সারজিস আলম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বিষপান করতে হয়নি কাজ দিয়েই মানুষের আস্থা ফিরিয়ে দেব: রুমিন ফারহানা নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ মুন্সীগঞ্জ-৩ আসন ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে নির্বাচনে ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে, অভিযোগ নাহিদের কোনো প্রার্থীই জয়ী হয়নি ৪২ রাজনৈতিক দলের তারেক রহমানকে ভারতের কংগ্রেস সভাপতির অভিনন্দন সর্বোচ্চ ভোটে জিতলেন দীপেন দেওয়ান