Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপিকে ক্ষমতায় আনতে একযোগে কাজ করার আহ্বান রেদোয়ানের

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম

বিএনপিকে ক্ষমতায় আনতে একযোগে কাজ করার আহ্বান রেদোয়ানের

বক্তব্য রাখছেন ড. রেদোয়ান আহমেদ। ছবি: যুগান্তর

Advertisement

বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন এলডিপির সাবেক চেয়ারম্যান ও সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া কুমিল্লা-৭ চান্দিনা আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টায় চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন- ইতোমধ্যে কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা এলডিপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ওইসব কমিটিতে যারা ছিলেন তারা আমার সঙ্গেই বিএনপিতে যোগদান করেছেন। বর্তমানে যারা বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন সবাইকে আগের সব মতানৈক্য ও ভেদাভেদ ভুলে দলকে রাষ্ট্র ক্ষমতায় আনতে এবং তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মিলে মিশে কাজ করতে হবে।  

সাবেক এ প্রতিমন্ত্রী বলেন, আমি চাই- সবাই এগিয়ে আসুন। আমার সঙ্গে যেসব নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন তারাও আপনাদের নেতৃত্বে থেকে আমার জন্য কাজ করবেন। আপনারাও দায়িত্ব সহকারে আমার নির্বাচন পরিচালনা করবেন। 

এ সময় উপস্থিত ছিলেন সুলতান মঈন আহমেদ রবিন, বিএনপি নেতা ও মহিচাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম সামছুল হক মাস্টার, মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেম, মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের, মোয়াজ্জেম হোসেন ভূইয়া, অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, বাতাঘাসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া, শাহ আলম, জামসেদ আহমেদ জাকি প্রমুখ। 

ড. রেদোয়ান আহমেদ ২৪ ডিসেম্বর দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এলডিপির রাজনীতি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেন এবং দলের মনোনয়ন পান। তিনি বিএনপিতে যোগদানের পর প্রথমবার নিজ নির্বাচনি এলাকা চান্দিনায় আসেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু

ফুলসজ্জিত গাড়িতে ইমামের রাজকীয় বিদায়

ফুলসজ্জিত গাড়িতে ইমামের রাজকীয় বিদায়

চান্দিনায় চোর সন্দেহে ট্রাক্টরচালককে পিটিয়ে হত্যা

চান্দিনায় চোর সন্দেহে ট্রাক্টরচালককে পিটিয়ে হত্যা

কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

কুমিল্লায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

‘শেখ মুজিবের ৭ মার্চের ভাষণে জাতির জন্য সঠিক নির্দেশনা ছিল না’

‘শেখ মুজিবের ৭ মার্চের ভাষণে জাতির জন্য সঠিক নির্দেশনা ছিল না’

আরও পড়ুন

বাড়ির উঠানের গাছে ঝুলছিল হাত-পা-মুখ বাঁধা প্রবাসী যুবক

বাড়ির উঠানের গাছে ঝুলছিল হাত-পা-মুখ বাঁধা প্রবাসী যুবক

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭, পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭, পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম