Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় আহত ২২

Advertisement

Icon

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় আহত ২২

Advertisement

সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এক মারাত্মক দুর্ঘটনায় কমপক্ষে ২২ জন আহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় কালিদাশপাড়া বাসস্ট্যান্ডের সন্নিকটে হরিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান জানান, জামালপুর থেকে ঢাকা অভিমুখী ‘বিনিময়’ নামক একটি বাস হরিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘প্রান্তিক পরিবহন’ নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২২ জন আহত হন।   

ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত খবর পেয়ে আহতদের উদ্ধার করে। এর মধ্যে ১০ জনকে ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বাকি ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। কিছু আহতকে এম্বুলেন্সে টাঙ্গাইল পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে ইউএনও মো. আবু সাঈদ ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান পরিদর্শন করেন। গুরুতর আহত ১০ জনের পরিচয় এখনও সনাক্ত করা সম্ভব হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৪

দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৪

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার

কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম