Logo
Logo
×
   

সারাদেশ

কিশোরগঞ্জে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১২:১২ এএম

কিশোরগঞ্জে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ

ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে পাঁচ শতাধিক হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সদর ইউনিয়ন পরিষদের সামনে সংগঠনটির কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন শেষে এসব কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, উপজেলা ড্রাগ অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল আলম স্বপন, যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়াবদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোতালেব হোসেন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ও এনটিভির জলঢাকা-কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি শাকিল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নানসহ অন্যান্য সাংবাদিকরা।

অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল শেষে অসহায় ও ছিন্নমূল মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .