Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ, তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

Advertisement

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:০৮ পিএম

কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ, তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

কুড়িগ্রামে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ছবি: যুগান্তর

Advertisement

কুড়িগ্রামে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহের সঙ্গে উত্তরীয় হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। কুয়াশা বৃষ্টির মতো ঝরছে। ফলে সীমাহীন কষ্টে পড়েছেন সাধারণ মানুষ। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। মধ্যরাত থেকে  দুপুর পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিকের পরিবেশ। 

রোববার (৪ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বলে জানান রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

গত কয়েক দিন থেকে কুড়িগ্রামের আকাশে সূর্যের দেখা মেলেনি। দিনের অধিকাংশ সময় সূর্য মেঘে ঢাকা থাকছে। অন্যদিকে কুয়াশা ও শীতের তীব্রতায় কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছে।  

শীত নিবারণে অসহায় -দুস্থ মানুষ খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন। শীত নিবারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের চাহিদার তুলনায় জেলা প্রশাসনের বাজেট অপ্রতুল।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম