Logo
Logo
×
   

সারাদেশ

শিক্ষক নিয়োগ পরীক্ষা, গাইবান্ধায় ডিভাইস-মোবাইলসহ আটক ৪৮

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৫:২৪ এএম

শিক্ষক নিয়োগ পরীক্ষা, গাইবান্ধায় ডিভাইস-মোবাইলসহ আটক ৪৮

সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে গাইবান্ধার ৪৩টি পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি করলেও অনিয়ম ও দুর্নীতি ডিভাইস নিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগ মিলেছে। এ ঘটনায় ডিভাইস, মোবাইলসহ ৪৮ জনকে আটক করা হয়েছে।

গাইবান্ধার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ কুমার দাস জানান, পলাশবাড়ী, ফুলছড়ি ও গাইবান্ধা সদর উপজেলার ৪৩টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়। এতে জেলার ২৭ হাজার ৬২৮ জন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেন। শিক্ষক নিয়োগ পরীক্ষা শান্তিপূর্ণভাবে সমাপ্ত করতে ও অনিয়ম দুর্নীতি ঠেকাতে গাইবান্ধা জেলা প্রশাসন থেকে ১৪৪ ধারা জারি করা হয়। সর্তকতামূলক মাইকিং করা হয় শহর ও কেন্দ্রে। এর মধ্যেও নারীসহ ৪৮ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মোবাইল ফোন, উত্তর ম্যাসেজ ও ডিভাইস পাওয়া যায়।

আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান শিক্ষা কর্মকর্তা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .