Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারকারী নারীর রিমান্ড

Advertisement

Icon

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারকারী নারীর রিমান্ড

অভিযুক্ত পরীক্ষার্থী। ছবি: সংগৃহীত

Advertisement

বরগুনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে এক নারীকে শুক্রবার হল থেকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সিফাত বিন সাদেক বাদী হয়ে বরগুনা থানায় মামলা করেন।

তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বরগুনা শহরের পৃথক দুটি পরীক্ষা কেন্দ্র থেকে দুজনকে আটক করা হয়। আটকরা হলেন- বরগুনা সরকারি কলেজের ২ নাম্বার কেন্দ্রের ৩০২নং কক্ষের পরীক্ষার্থী অ্যাডভোকেট ইসমাইল হোসেন রাসেলের স্ত্রী ইয়ামনি এবং আইডিয়াল কলেজ কেন্দ্রের ১০৭নং কক্ষের পরীক্ষার্থী রাসেল মিয়া। ইয়ামনির শরীর থেকে কমিউনিকেটিভ ইলেকট্রনিক ডিভাইস (মাস্টার কার্ড) একটি পিন ও সিম উদ্ধার করা হয়। 

ইয়ামনিকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম শুক্রবার ৫ দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে সোমবার আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানীর আদেশ দেন। পরীক্ষার হলে ইয়ামনি পরীক্ষা দেওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক ছিল। বারবার কানের ভেতরে হাত দেওয়া, ফিস ফিস করে কথা বলতে দেখে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সন্দেহ হয়। পরে তার কাছ থেকে একটি কমিউনিকেটিভ ইলেকট্রনিক ডিভাইস (মাস্টার কার্ড) ও কান থেকে একটি ডিভাইস ও রাসেল মিয়ার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনার পাবলিক প্রসিকিউটর মো. নুরুল আমীন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষায় এ ধরনের অপরাধ রাষ্ট্রের জন্য ক্ষতিকর। রিমান্ড মঞ্জুর হওয়ায় এ অপরাধের সঙ্গে কারা জড়িত তা বের হয়ে আসবে। 

বরগুনা থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে পরীক্ষা কেন্দ্রগুলোতে নজরদারি বাড়ানো হয়। এরই অংশ হিসেবে ইলেকট্রনিক ডিভাইসসহ দুই পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়।

বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ও স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। যারা এর সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদকসহ মা ছেলে গ্রেফতার

মাদকসহ মা ছেলে গ্রেফতার

আমতলীতে জমি লিখে না দেওয়ায় মা-র সঙ্গে অমানবিক আচরণ

ছেলে ইসলামী আন্দোলনের নেতা আমতলীতে জমি লিখে না দেওয়ায় মা-র সঙ্গে অমানবিক আচরণ

ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে পরকীয়া, প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে পরকীয়া, প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

বরগুনায় সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু

বরগুনায় সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু

বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দল নেতার সংবাদ সম্মেলন

বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দল নেতার সংবাদ সম্মেলন

আমতলীতে ক্রেতা সংকটে তরমুজচাষিরা, শতকোটি টাকা লোকসানের শঙ্কা

আমতলীতে ক্রেতা সংকটে তরমুজচাষিরা, শতকোটি টাকা লোকসানের শঙ্কা

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম