আদালতে হাজিরা দিতে এসে ট্রাকচাপায় বিচারপ্রার্থীর মৃত্যু
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৫৪ পিএম
আটক ট্রাক। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মাধুলী ইসলাম ভূঁইয়া নামে এক বিচারপ্রার্থী নারায়ণগঞ্জ আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জজ কোর্টের সামনে ফতুল্লার চানমারী এলাকায় লিংক রোডে এ ঘটনা ঘটে। নিহত মাধুলী ইসলাম ভূঁইয়া (৭০) রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকার বাসিন্দা।
নিহতের পরিচিতরা জানান, সকালে মাধুলী ইসলাম ভূঁইয়া রূপগঞ্জ থেকে চেক সংক্রান্ত একটি মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন। এরপর হাজিরা শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহতের বাড়িতে সংবাদ দেওয়া হয়েছে।
ফতুল্লা মডেল থানার এসআই রেহানুল বলেন, চাপা দেওয়ার পর ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
