নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরুর চূড়ান্ত অনুমোদন
Advertisement
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৩১ পিএম
নওগাঁ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে (নবি) দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরুর চূড়ান্ত অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রথমবারের মতো নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগে গুচ্ছের মাধ্যমে স্নাতক (সম্মান) শ্রেণির জন্য শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে নওগাঁ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর পাঠানো এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
ইউসিজির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত ওই চিঠি সূত্রে জানা গেছে, নওগাঁ বিশ্ববিদ্যালে চলতি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে আইন অনুষদের অধীন আইন বিভাগ ও বিজনেস স্টাডিস অনুষদের অধীন হিসাববিজ্ঞান বিভাগ এ শিক্ষাকার্যক্রম চালুর করার অনুমোদন দেওয়া হলো। এই দুটি বিভাগের শিক্ষা কার্যক্রম চালুর শর্ত হিসেবে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন-২০২৩ অনুযায়ী শিক্ষার্থী ও একাডেমিক কার্যক্রম চালু করতে হবে। স্নাতক পর্যায়ে অনুমোদিত দুটি বিভাগে প্রতি শিক্ষাবর্ষে প্রতিটি বিভাগে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী ভতি করা যাবে।
