Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ফিরোজের জনসভায় আসার পথে হামলার অভিযোগ রাশেদের সমর্থকদের বিরুদ্ধে

Advertisement

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম

ফিরোজের জনসভায় আসার পথে হামলার অভিযোগ রাশেদের সমর্থকদের বিরুদ্ধে

হামলায় আহতরা। ছবি: যুগান্তর

Advertisement

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনি জনসভায় আসার পথে হামলার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থী রাশেদ খানের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার রামচন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- উপজেলার উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু ও ধনঞ্জয় গ্রামের শহিদুল ইসলাম। এরমধ্যে আনোয়ার হোসেন কালুর দুই হাত ও বাম পা ভেঙে গেছে।

স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বৃহস্পতিবার সরকারি ভূষণ স্কুলমাঠে প্রথম নির্বাচনি সভার আয়োজন করা হয়েছে। সেখানে আসার পথে রামচন্দ্রপুর বাজার এলাকায় আমার সমর্থকের ওপর হামলা চালানো হয়। এতে আমার দুই সমর্থক আহত হয়েছেন। 

এ বিষয়ে ওই আসনের বিএনপি প্রার্থী ও গণঅধিকার পরিষদ ছেড়ে সদ্য বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খানকে মোবাইলে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। 

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম