Logo
Logo
×
   

সারাদেশ

কালিহাতী বিএনপির বিদ্রোহী প্রার্থী হালিমকে বহিষ্কার

Icon

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম

কালিহাতী বিএনপির বিদ্রোহী প্রার্থী হালিমকে বহিষ্কার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিমকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ইঞ্জিনিয়ার আব্দুল হালিম। এ আসনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান মতিন বিএনপির মনোনয়ন পেয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইঞ্জিনিয়ার আব্দুল হালিমকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করার কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে ইঞ্জিনিয়ার আব্দুল হালিমকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদসহ দলের সব পর্যায়ের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হালিম বলেন, বহিষ্কার করা হয়েছে শুনেছি, এ বিষয়ে আমার কোনো মতামত নেই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .