Logo
Logo
×
   

সারাদেশ

ছাতকের আতঙ্ক আ.লীগ নেতা কালাম গ্রেফতার

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১১:০৩ পিএম

ছাতকের আতঙ্ক আ.লীগ নেতা কালাম গ্রেফতার

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছাতক পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। আওয়ামী সরকারের মেয়াদে ছাতকের আতঙ্ক ছিলেন তিনি।

বৃহস্পতিবার সিলেট মহানগরীর তারাপুর চা বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় আবুল কালাম চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আবুল কালাম চৌধুরী দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন এবং এর আগে ছাতক পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনীতিতে তিনি পরিচিত মুখ। গ্রেফতারের পর তাকে সিলেটের সংশ্লিষ্ট আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ তারেক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .