Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

নির্বাচনি প্রচারণার গাড়িতে গুলি, শিশুসহ আহত ৫

Advertisement

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম

নির্বাচনি প্রচারণার গাড়িতে গুলি, শিশুসহ আহত ৫

কক্সবাজার টেকনাফে ধানের শীষের প্রার্থীর প্রচারণার গাড়িকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে।

Advertisement

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালীতে ধানের শীষের প্রার্থীর প্রচারণার গাড়িকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ২৫ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুসহ ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ২ জন রোহিঙ্গা ও ৩ জন বাংলাদেশি নাগরিক। তারা হলেন, আলীখালী ক্যাম্পের নুর হোসেনের ছেলে রহমান (৩৬) ও নুরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)।

আহত বাংলাদেশিরা হলেন, আলীখালী এলাকার মৃত ভেক্কা মিয়ার ছেলে বাচ্চা মিয়া (৩৮), আব্দুল জলিলের মেয়ে নুসরাত জাহান (১৮) এবং নুর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।       

স্থানীয়রা জানায়, রাতে ধানের শীষের প্রার্থীর প্রচারণার গাড়ি আলীখালীতে পৌঁছলে গুলির ঘটনা ঘটে। তবে ওই গুলি কে বা কারা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, রাতে আলীখালীতে নির্বাচনি প্রচারণার গাড়িতে গুলির ঘটনায় ৫ জন আহত হয়েছে। তবে কে বা কারা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম