Logo
Logo
×
   

সারাদেশ

নেত্রকোনায় খেলাফত মজলিস ও বিএনপির ২ সমর্থককে জরিমানা

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম

নেত্রকোনায় খেলাফত মজলিস ও বিএনপির ২ সমর্থককে জরিমানা

নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস এবং বিএনপির দুই সমর্থককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

মিজানুর রহমান জানান, উপজেলা পরিষদসংলগ্ন এলাকায় নেত্রকোনা-১ আসনের ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম রব্বানীর ব্যানার বৈদ্যুতিক খুঁটি, দেয়াল ও গাছে টানানো হয়। এ অভিযোগে তার সমর্থক হুমায়ুন কবীরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগে বিএনপি প্রার্থী কায়সার কামালের সমর্থক তাজুল ইসলামকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাচনি আচরণবিধি ২০২৪-এর ৭(গ) ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম