Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সংবাদ সম্মেলন করে দল ছাড়লেন আ.লীগের তিন নেতা

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম

সংবাদ সম্মেলন করে দল ছাড়লেন আ.লীগের তিন নেতা

মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন আওয়ামী লীগের তিন নেতা। ছবি: সংগৃহীত

Advertisement

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের তিন নেতা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা তিনজনই বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা।

লিখিত বক্তব্যে তারা জানান, শারীরিক অসুস্থতা, পারিবারিক সমস্যা এবং আওয়ামী লীগের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের সঙ্গে মতবিরোধের কারণে তারা দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। 

মো. বিল্লাল হোসেন বেতিলা-মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সংবাদ সম্মেলনে তিনি দলীয় প্রাথমিক সদস্য পদসহ সভাপতির দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। 

মোহাম্মদ মুনজুর আলী ছিলেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সব ধরনের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান।  

মো. জাকির হোসেন ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনিও একইভাবে দলীয় সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। 

সংবাদ সম্মেলনে তিন নেতা বলেন, তারা প্রত্যেকেই একাধিকবার ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এখনো তারা ইউপি সদস্যের দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগের শাসনামলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে তারা বাধ্য হয়ে দলটিতে যোগ দিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলীয় মতাদর্শগত কিছু বিষয়ে তাদের মধ্যে অস্বস্তি তৈরি হওয়ায় দল ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।

তারা আরও জানান, দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ালেও ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে তারা স্থানীয় জনগণের সেবা কার্যক্রম আগের মতোই চালিয়ে যাবেন। পাশাপাশি ভবিষ্যতে তারা কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন না বলেও স্পষ্ট করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

মব ছাড়া ফ্যাসিবাদ দমন করা যাবে না: বিএনপি নেতা রাশেদ

মব ছাড়া ফ্যাসিবাদ দমন করা যাবে না: বিএনপি নেতা রাশেদ

আ.লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন

আ.লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন

মাজারের ৬৮ ডেকচি ও এসি গায়েব, আ.লীগকে দায়ী করলেন চসিক প্রশাসক সাহাদাত

মাজারের ৬৮ ডেকচি ও এসি গায়েব, আ.লীগকে দায়ী করলেন চসিক প্রশাসক সাহাদাত

কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি আ.লীগ নেতার মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি আ.লীগ নেতার মৃত্যু

ডিসি অফিসের গেটসহ ৪ স্থানে ককটেল বিস্ফোরণের দাবি গুজব বলছে পুলিশ

ডিসি অফিসের গেটসহ ৪ স্থানে ককটেল বিস্ফোরণের দাবি গুজব বলছে পুলিশ

আরও পড়ুন

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

মব ছাড়া ফ্যাসিবাদ দমন করা যাবে না: বিএনপি নেতা রাশেদ

মব ছাড়া ফ্যাসিবাদ দমন করা যাবে না: বিএনপি নেতা রাশেদ

বাবা হওয়ার দুদিন পর ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

বাবা হওয়ার দুদিন পর ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

আ.লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন

আ.লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম