ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে থানার ওসি মুস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে হাতহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, সকালে শাহজাদপুর ট্রাভেলস পরিবহণের একটি বাস পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল। পথে শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহণের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয়রা। তাদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।
ওসি মুস্তাফিজার বলেন, তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহত দুজনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের বাসটির চালক এবং অপরজন মাছরাঙা পরিবহণের হেলপার। গুরুতর আহত ৭ থেকে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
