Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

নির্বাচনের আগের দিন মহাসড়কে যাত্রীদের চাপ নেই, যানচলাচল স্বাভাবিক

Advertisement

Icon

সিদ্ধিরগঞ্জ দক্ষিণ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯ এএম

নির্বাচনের আগের দিন মহাসড়কে যাত্রীদের চাপ নেই, যানচলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ছবি: যুগান্তর

Advertisement

আগামীকাল (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন উপলক্ষে সরকার কর্তৃক ছুটি ঘোষণা দেওয়ায় গতকাল (১০ ফেব্রুয়ারি) ভোটের টানে নগর ছেড়ে গ্রামে ছুটে যেতে নারায়ণগঞ্জের বাসস্ট্যান্ডগুলোতে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল। তবে আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো যাত্রীদের উপস্থিতি নেই বললেই চলে। ফলে যাত্রীর তুলনায় যানবাহনের চাপ বেশি চোখে পড়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে মহাসড়কের শিমরাইল ও সাইনবোর্ড এলাকায় এমন চিত্র লক্ষ্য করা যায়।  

সরেজমিনে দেখা যায়, মহাসড়ক ঘেঁষে থাকা বাসস্ট্যান্ডগুলোতে যাত্রী উপস্থিতি একেবারে কম। যার ফলে, দূরপাল্লার বাসগুলো দীর্ঘক্ষণ একই স্থানে অপেক্ষা করে স্বল্প যাত্রী নিয়েই গন্তব্যে ছুটে চলেছে। যাত্রীর চাপ কম থাকায় মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।   

টিকিট কাউন্টারে কর্মরত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল যাত্রীদের উপচে পড়া ভিড়ে তাদের হিমশিম খেতে হয়েছিল। যাত্রীদের চাহিদা অনুযায়ী টিকিট দিতে ব্যর্থ হন তারা। তবে আজ সড়কে যথেষ্ট গাড়ি থাকলেও যাত্রীর চাপ নেই। 

জাকির নামের এক বাস চালক বলেন, যাত্রী নেই বললেই চলে, যা আছে তার অধিকাংশই কুমিল্লা আর ফেনী পর্যন্তের। 

কাঁচপুর হাইওয়ে থানার ওসি শাহাবুর বলেন, মহাসড়কে গতকালের (মঙ্গলবার) তুলনায় আজ যাত্রী এবং গাড়ির চাপ অনেক কম রয়েছে। ঘরমুখো কিছু যাত্রী দেখা গেলেও যানচলাচল স্বাভাবিক আছে। আমরা সড়কে রয়েছি।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম