Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

কেন্দ্রে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার অভিযোগে আনসার সদস্য প্রত্যাহার

Advertisement

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৭ পিএম

কেন্দ্রে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার অভিযোগে আনসার সদস্য প্রত্যাহার

যুগান্তর গ্রাফিক্স

Advertisement

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি ভোটকেন্দ্রে দায়িত্বরত এক নারী আনসার সদস্যের বিরুদ্ধে লাইনে দাঁড়ানো ভোটারদের কাছে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের পরপরই তাকে কেন্দ্রের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের পলাশবাড়ী এ.এ.এস.বি.পি মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত ওই নারী সদস্যের নাম শরিফা বেগম। তিনি পলাশবাড়ী উপজেলা আনসার ভিডিপির সদস্য বলে জানা গেছে।


কেন্দ্রে থাকা স্থানীয় বিএনপির নেতাদের অভিযোগ, ভোটকেন্দ্রে লাইনে দাঁড়ানো ভোটারদের উদ্দেশে ওই আনসার সদস্য প্রকাশ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বিষয়টি নজরে এলে বিএনপির নেতা-কর্মীরা প্রতিবাদ করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত আনসার সদস্য দ্রুত কেন্দ্রের একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে আত্মগোপন করেন।  

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম