Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেট-৫ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী বিজয়ী

Advertisement

Icon

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম

সিলেট-৫ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী বিজয়ী

Advertisement

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনের মোট ১৫৮টি ভোটকেন্দ্রের সেন্টারভিত্তিক প্রাপ্ত ফলাফলে বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান (দেওয়াল ঘড়ি)। তবে পোস্টাল ব্যালেটের ভোটের হিসাব এখনো চূড়ান্ত হয়নি। 

নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, জকিগঞ্জ উপজেলার সব ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসানের দেওয়াল ঘড়ি প্রতীক পেয়েছে ৪৪ হাজার ১৮১ ভোট। একই উপজেলায় বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের খেজুরগাছ প্রতীক পেয়েছে ২০ হাজার ৬৬০ ভোট এবং ফুটবল প্রতীক পেয়েছে ২৩ হাজার ৩৯১ ভোট।

অন্যদিকে কানাইঘাট উপজেলায় মুফতি আবুল হাসানের দেওয়াল ঘড়ি প্রতীক পেয়েছে ৩১ হাজার ৬৩৩ ভোট। সেখানে বিএনপি জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের খেজুরগাছ প্রতীক পেয়েছে ৪৮ হাজার ৯২৪ ভোট এবং ফুটবল প্রতীক পেয়েছে ৩১ হাজার ১২৫ ভোট।

দুই উপজেলার মোট ভোটের হিসাবে দেখা যায়, দেওয়াল ঘড়ি প্রতীক সর্বোচ্চ ৭৫ হাজার ৮১৪ ভোট পেয়েছে। খেজুরগাছ প্রতীক পেয়েছে ৬৯ হাজার ৫৮৪ ভোট এবং ফুটবল প্রতীক পেয়েছে ৫৪ হাজার ৬১৪ ভোট।

সবমিলিয়ে ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসান বিএনপি জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের চেয়ে ৬ হাজার ২৩০ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন। তবে পোস্টাল ব্যালেটের ফলাফল এখনো পাওয়া যায়নি এবং আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়নি।

এদিকে নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত ফলাফলে মুফতি আবুল হাসানের বিজয়ের খবরে তার কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন এলাকায় আনন্দ মিছিলও করছেন তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

আরও পড়ুন

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে ফোনে যা বলেছিলেন সুইটি

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে ফোনে যা বলেছিলেন সুইটি

দেশের প্রশ্নে আমরা কোথাও কোনো ছাড় দেব না: প্রতিমন্ত্রী টুকু

দেশের প্রশ্নে আমরা কোথাও কোনো ছাড় দেব না: প্রতিমন্ত্রী টুকু

শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটা পাগলেও বিশ্বাস করবে না: রাশেদ খাঁন

শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটা পাগলেও বিশ্বাস করবে না: রাশেদ খাঁন

দুর্গাপূজা বিভিন্ন সম্প্রদায় একত্রে উপভোগ করে: ব্রিটিশ হাইকমিশনার

দুর্গাপূজা বিভিন্ন সম্প্রদায় একত্রে উপভোগ করে: ব্রিটিশ হাইকমিশনার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম