Logo
Logo
×
   

সারাদেশ

কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী হাজী জসিম উদ্দিন বিজয়ী

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ এএম

কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী হাজী জসিম উদ্দিন বিজয়ী

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হাজী জসিম উদ্দিনকে বেসরকারি নির্বাচিত ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

এ আসনের ১৪২টি ভোট কেন্দ্রে ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ, ৩২ হাজার ৬৭০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মোবারক হোসাইন দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২২ হাজার ৫০১ ভোট পেয়েছেন। আসনটিতে বিএনপি এবং জামায়াত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। 

এ বিষয়ে বিএনপির বিজয়ী প্রার্থী হাজী জসিম উদ্দিন বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যার অশেষ কৃপায় আমি বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার জনগণের ভোটে নির্বাচিত হয়েছি।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম