Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ছাত্র অধিকারের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী আহত

Advertisement

Icon

গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৫ এএম

ছাত্র অধিকারের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী আহত

Advertisement

গলাচিপায় ছাত্র অধিকারের কর্মীদের হামলায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের ৩ কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কে আলী কলেজের সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান (২৫), জুলাই যোদ্ধা বাপ্পী খান (২৩) ও ছাত্রদল নেতা শরীফ আহম্মেদ হাসান (২৩) আহত হন। তাদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ২ মাস আগে একটি পোস্টকে কেন্দ্র করে ছাত্র অধিকারের কর্মীরা সোলায়মানের ওপর চরবিশ্বাস ইউনিয়নে বুধবাড়িয়া বাজারে হামলা করে। এর পরপরই ওই ইউনিয়নের বটতলা বাজারে ছাত্র অধিকারের কর্মীরা জুলাই যোদ্ধা বাপ্পী খান ও ছাত্রদলের কর্মী শরীফ আহম্মেদ হাসানের ওপর হামলা করে।

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিয়াউল হক জুয়েল জানায়, আমরা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের কর্মী ছিলাম। নির্বাচন চলাকালে হুমকির মুখে ছিলাম। শুক্রবার সন্ধ্যায় আমাদের কর্মীদের ওপর হামলা হয়েছে। হামলায় ছাত্রদলের ৩ জন আহত  হয়েছে।

গলাচিপা গণঅধিকারের মিডিয়া সেলের সমন্বয় আবু নাঈম বলেন, ছাত্র অধিকারের কোনো কর্মী যদি এ ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

গলাচিপা থানার ওসি জিল্লুর রহমান জানান, ঘটনা শুনেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম