Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

রায়পুরে অটোচালক খুনের ঘটনায় গ্রেফতার ৪

Advertisement

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম

রায়পুরে অটোচালক খুনের ঘটনায় গ্রেফতার ৪

ফাইল ছবি।

Advertisement

লক্ষ্মীপুরের রায়পুরে অটোচালক সোহাগ হোসেন (২৭) খুনের মামলায় চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে ও সোমবার সকালে আসামিদেরকে রাখালিয়া গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতার আসামিরা হলেন- মো. নজির, মো. রিদয়, মো. সুজন ও আরাফাত হোসেন।

এর আগে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথা এলাকার হেলাল পাটোয়ারীর কলাবাগানে এ ঘটনা ঘটে।

নিহত অটোচালক সোহাগ একই এলাকার লালগাজি মিজি বাড়ির তাজল ইসলামের ছেলে।

রোববার সকালে নিহতের বড় ভাই রাজিব হোসেন অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করেন। এই মামলায় সোনাপুর  ইউনিয়নের চরবগা গ্রামের জুয়াড়ি ও মাদকসেবী নজির আহাম্মদ (৪৮), মো. রিদয় (২২), মুরাদ (৩০), আরাফাত (২৫), শাহিন (২৬), মো. রাব্বি (২৬) ও মো. সুজনের নাম উল্লেখ্য করা হয়েছে। এদের মধ্যে আরাফাত রোববার বিদেশে চলে গেছেন।               

এদিন বিকাল ৫টার সময় ঘাতকদের গ্রেফতারের দাবিতে নিহতের বাড়ির কাছে ও থানার সামনে মানবন্ধন করেন নিহতের স্বজন ও এলাকাবাসি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ঘাতকদের গ্রেফতারের আশ্বাস দেন।

নিহত সোহাগের ভাই জানান, আসামি আরাফাতসহ অন্য আসামিরা এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। আরাফাতের ছবি ও পাসপোর্ট ওসির কাছে পাঠানো হয়েছে। 

মামলার এজাহারে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাত থেকে সোহাগকে খুঁজে পাওয়া যায়নি। তাদের সঙ্গে কারও বিরোধ নেই। কে বা কারা সোহাগকে খুন করে মোবাইল ও অটোরিকশা নিয়ে যায়। 

তবে তিনি এলাকার কয়েকজন মদকসেবী ও জুয়াড়িদের সঙ্গে  অনলাইনে জুয়ায় আসক্ত ছিলেন বলে জানা গেছে। 

এ বিষয়ে রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, অটোচালক সোহাগের খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ  ঘটনায় জড়িত সন্ধেহভাজন আরাফাত, নজির, সুজন ও রিদয়কে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম