Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের মৃত্যু

Advertisement

Icon

পীরগঞ্জ ও ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম

ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের মৃত্যু

নিহত শহিদুল ইসলাম (৪৫। ছবি: যুগান্তর

Advertisement

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে শহিদুল ইসলাম (৪৫) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন। পুলিশের ভাষ্যমতে, অভিযানে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে পীরগঞ্জ থানার একদল পুলিশ সদস্য ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে সেনুয়া গ্রামে অভিযানে যান। সেখানে এক আসামিকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে তোলার সময় এএসআই শহিদুল ইসলাম হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা মৃত ঘোষণা করেন। 

পীরগঞ্জ থানার ওসি মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি ধরার পর গাড়িতে ওঠার সময় শহিদুল ইসলাম হঠাৎ অসুস্থবোধ করেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত বলে জানান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় পুলিশ-প্রশাসনে শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও থানা সূত্রে জানানো হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম