Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

আরাকান আর্মির কাছে জিম্মি ৭৩ জেলে ফেরত আনল বিজিবি

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ পিএম

আরাকান আর্মির কাছে জিম্মি ৭৩ জেলে ফেরত আনল বিজিবি

Advertisement

কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা বিভিন্ন সময় ধরে নিয়ে যাওয়া ৭৩ জেলেকে ফেরত এনেছে বিজিবি। 

আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক আলোচনার পর সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এই ৭৩ জেলেকে টেকনাফের জালিয়াপাড়া ট্রানজিট ঘাট দিয়ে ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, এসব জেলেদের ফেরত আনতে বিজিবির একটি প্রতিনিধি দল একই ঘাট থেকে সোমবার দুপুরে নাফ নদীর শূন্য রেখার উদ্দেশ্যে যাত্রা দেয়। আরাকান আর্মি নাফনদীর শূন্য রেখায় এদের হস্তান্তর করে। পরে এদের ফেরত আনা হয়েছে। ফেরত আনা জেলেদের জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক আলোচনার পর এদের ফেরত আনা সম্ভব হয়েছে। আরাকান আর্মি দাবি করেছে এসব জেলেরা জলসীমা অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করায় আটক করা হয়েছিল। অন্যান্য জেলেদের ফেরত আনতে বিজিবির পক্ষে আলোচনা অব্যাহত রয়েছে  বলে জানান তিনি।

উল্লেখ্য, বিভিন্ন সময় নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া অন্তত ২০০ জেলে আরাকান আর্মির হাতে জিম্মি রয়েছে। এদের মধ্যে ৭৩ জনকে ফেরত আনা হলো।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম