বরিশালের অনেক এলাকায় বুধবার রোজা
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম
বরিশালের অনেক এলাকায় বুধবার রোজা। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের বাবুগঞ্জ উপজেলার খানপুরা, উলানকাঠি, কেদারপুর, মাধবপাশা, আগরপুর, ইউনিয়নের ৫টি গ্রামের মানুষসহ পার্শ্ববর্তী বরিশাল সদর, মুলাদী, গৌরনদী, বাকেরগঞ্জ উপজেলায় সাতটি গ্রামে বুধবার থেকে রোজা পালন শুরু। সৌদি আরবের সঙ্গে মিল রেখে মঙ্গলবার তারা তারাবিহ নামাজ আদায় করেন।
চট্টগ্রামের চন্দনাইশ শাহ সুফি দরবার শরীফ ও সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা বিশ্বের যেকোনো জায়গায় প্রথম চাঁদ দেখাসাপেক্ষে এ রোজা পালন শুরু করছেন।
চন্দন নাইশা শাহ সুফি দরবার শরিফ ও সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফ সূত্রে জানা যায়, প্রায় ২০০ বছর আগ থেকে দরবার শরিফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে সংহতি রেখে রোজা ও ঈদ পালন করে থাকেন।
মঙ্গলবার এর চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর খানপুরা ওলানকাঠি, মাধবপাশা, কেদারপুর ইউনিয়নসহ পার্শ্ববর্তী বরিশাল সদর উপজেলার টিয়াখালী, মুলাদী উপজেলার শ্রীরামপুর গ্রাম ও বদর টুনি, গৌরনদী,উপজেলার শরিকল, বাকেরগঞ্জ উপজেলার সুন্দর কাটি, আফাল কাটিগ্রামসহ ১২টি গ্রামে রোজা পালন করছে।
বাবুগঞ্জ উপজেলার শাহ সুফি দরবার শরীফের অনুসারী আবির শিকদার জানান, প্রতি বছর আমরা সৌদি আরবের সঙ্গে সংহতি রেখে রোজাসহ বিভিন্ন উৎসব পালন করে আসছি।
সাবেক প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, আমরা বরিশালের বিভিন্ন উপজেলা নিয়ে প্রায় ৩ হাজার পরিবার রোজা পালন করছি।
