Logo
Logo
×
   

সারাদেশ

সৈয়দপুরে ৬ হাজার ইয়াবাসহ যুবক আটক

Icon

সৈয়দপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম

সৈয়দপুরে ৬ হাজার ইয়াবাসহ যুবক আটক

৬ হাজার পিস ইয়াবাসহ আটক মোশারফ হোসেন। ছবি: যুগান্তর

ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ মোশারফ হোসেন নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নীলফামারীর সৈয়দপুর শহরের ওয়াপদা মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  

গ্রেফতার মোশারফ হোসেনের বাবার নাম মোস্তফা কামাল। তিনি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বলঞ্চা (পার্ট) গ্রামের বাসিন্দা। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক সাকিব সরকার জানান, মঙ্গলবার রাতে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের ওয়াপদা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ঠাকুরগাঁওগামী নাবিল পরিবহণের একটি যাত্রীবাহী বাসের যাত্রী মো. মোশারফ হোসেন ওরফে মফিজুলের (২৯) দেহ ও তার হাতে থাকা একটি ব্যাগ থেকে ৩০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।  

উপ-পরিদর্শক সাকিব সরকার জানান, আটক ব্যক্তি দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম