Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে কুপিয়ে জখম

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে কুপিয়ে জখম

Advertisement

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে মৌ আক্তার (১৩) এক ছাত্রীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারী যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের হাওড় উপজেলা অষ্টগ্রাম পরিষদের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার মৌ আক্তার অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে অষ্টগ্রাম উপজেলা সদরের উত্তর হাঁটি গ্রামের মোহন মিয়ার মেয়ে।

হামলাকারী বখাটে যুবক বিল্লাল হোসেন (২৩) অষ্টগ্রাম উপজেলা সদরের আলমদিঘীরপাড় এলাকার মেরাজ মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্কুলছাত্রী মৌ বিদ্যালয় থেকে টিফিনের সময় বাসায় ফিরছিল। দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিল্লাল হোসেন তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হাতে থাকা কাঁচি দিয়ে মৌয়ের গলায় আঘাত করে বিলাল। তার গলার অনেকটা অংশ কেটে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

অষ্টগ্রাম থানার ওসি সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর এলাকাবাসী বিল্লালকে আটক করে অষ্টগ্রাম থানায় সোপর্দ করেছেন। এ ঘটনায় অষ্টগ্রাম থানায় একটি মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম