Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪০ পিএম

মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ফাইল ছবি।

Advertisement

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় হাসান আলভী পুলক (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

তিনি সাভার সেনানিবাসের অবস্থিত আর্মি আইবিএর  বিবিএ ১২তম ব্যাচের ছাত্র ছিলেন।   

হাসান আলভী পুলকের পিতার নাম রফিকুল ইসলাম। তাদের বাড়ি দিনাজপুর জেলা শহরের ঈদগাহ বসতি আবাসিক এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, হাসান আলভী পুলক গত বৃহস্পতিবার সাভার আর্মি আইবিএ’র ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে প্রথম রমজানের ইফতার শেষ করে সাভার সেনানিবাসে সেনা কর্মকর্তা বোন জামাইয়ের বাসায় যাচ্ছিলেন। পথে রউফ গেইটের নিকট রং সাইড দিয়ে আসা অটোরিক্সাকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলসহ পড়ে যায়। মুহুর্তের মধ্যে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

সাভার হাইওয়ে পুলিশের ওসি শাহজাহান শেখ আজ শনিবার সকালে জানান, সাভার সিএমএইচে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।  

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম