Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জমি নিয়ে বিরোধের জেরে শিক্ষকের পায়ের রগ কাটল প্রতিপক্ষ

Advertisement

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ পিএম

জমি নিয়ে বিরোধের জেরে শিক্ষকের পায়ের রগ কাটল প্রতিপক্ষ

ছবি: সংগৃহীত

Advertisement

নরসিংদীর শিবপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত শিক্ষককে কুপিয়ে দুই পায়ের রগ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জেরে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের মোলাকান্দা মোগলবাড়িতে এ ঘটনা ঘটে।  

আহত আবু ছাঈদ মোগল মোলাকান্দা গ্রামের জামাল উদ্দিন মোগলের ছেলে। তিনি শিবপুরের শ্বাষপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি সংকটাপন্ন অবস্থায় ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।

আবু ছাঈদের মেয়ে রোকেয়া লিপি বলেন, প্রতিবেশী স্বপন মোগলের সঙ্গে তাদের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে তিনি ওই জমিতে গেলে স্বপন মোগল এসে বাধা দেন এবং তাকে মারধর করেন। লিপির চিৎকারে তার বাবা ঘটনাস্থলে গেলে স্বপন মোগল ও তার ভাই কিরণ মোগল দা দিয়ে কুপিয়ে আবু ছাঈদের দুই পায়ের রগ কেটে ফেলে। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।

এদিকে শুক্রবার রাতে আবু ছাঈদ চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার গুজব ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী স্বপন মোগল ও কিরণ মোগলের বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

শিবপুর মডেল থানার ওসি কোহিনূর মিয়া বলেন, আহতের স্বজনরা থানায় অভিযোগ করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‎নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

‎নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে চাকরি, আবেদন শেষ ৩০ অক্টোবর

নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে চাকরি, আবেদন শেষ ৩০ অক্টোবর

স্বাধীনতার পর এবার পূজায় সর্বোচ্চ অনুদান দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাধীনতার পর এবার পূজায় সর্বোচ্চ অনুদান দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ

পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ

দুই হাত ছাড়াই শিশুদের শিক্ষা দিচ্ছে দুঃখু মিয়া

দুই হাত ছাড়াই শিশুদের শিক্ষা দিচ্ছে দুঃখু মিয়া

আরও পড়ুন

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, জানা গেল কারণ

টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, জানা গেল কারণ

অপ্রতিম হত্যা: ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

অপ্রতিম হত্যা: ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

বিএনপি নেতার সঙ্গে কথা বলছিলেন এসআই মিজান, কিছু বুঝে উঠার আগেই প্রাণ গেল দুজনের

বিএনপি নেতার সঙ্গে কথা বলছিলেন এসআই মিজান, কিছু বুঝে উঠার আগেই প্রাণ গেল দুজনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম