Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ফতুল্লায় চাঁদাবাজির অভিযোগে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৪

Advertisement

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ পিএম

ফতুল্লায় চাঁদাবাজির অভিযোগে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৪

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদাবাজির অভিযোগে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত চারজন আহত হয়েছেন।

শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত ইয়াসিন আরাফাত ও আলিফ গ্রুপের মধ্যে কয়েক দফা ফতুল্লার পঞ্চবটি গুলশান রোড এলাকায় এই ঘটনা ঘটে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা এনসিপির সংগঠক আলিফ বলেন, ইয়াসিন আরাফাতের কোন পদ পদবি নেই। সে নির্বাচনের সময় আমাদের সঙ্গে ছিল। এখন পঞ্চবটি মোড়ে ফুটপাতে চাঁদাবাজি করেন। এ বিষয় প্রতিবাদ করায় আমাদের এনায়েতনগর ইউনিয়ন এনসিপির সংগঠক বিল্পবকে রাস্তা থেকে ধরে নিয়ে ইয়াসিন আরাফাত তাদের রোলিং মিলে নিয়ে এলোপাথাড়ি মারধর করেন। এঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে ইয়াছিন আরাফাত জানান, তিনি পঞ্চবটি এলাকার এমদেদিয়া রোলিং মিলের মালিক। শনিবার বিকালে আলিফের নেতৃত্বে সাব্বির, বিপ্লব, সিয়াম, রাসেলসহ একদল সন্ত্রাসী তার মালিকানাধীন পঞ্চবটি এমদেদিয়া রোলিং মিলে এসে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তাদের প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ চারজনকে মারধর করে আহত করেছেন এবং আগামি ২৪ ঘণ্টার মধ্যে দাবিকৃত চাঁদা না দিলে রোলিং মিল জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

উভয় পক্ষের পালটাপালটি অভিযোগের বিষয় জানতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ সহ ডিউটি অফিসারের নাম্বারে একাধিক ফোন করেও কাউকে পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম