Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

পাবনায় আ.লীগ-ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল, গ্রেফতার ২

Advertisement

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ পিএম

পাবনায় আ.লীগ-ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল, গ্রেফতার ২

আলামিন মালিথা

Advertisement

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শহরে ২য় দফায় প্রকাশ্যে মিছিলসহ জেলা কার্যালয়ে পতাকা উড়িয়েছে। এ ঘটনার পর পুলিশ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ২ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার দুজন হলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলামিন মালিথা এবং আওয়ামী লীগ নেতা শেখ রাজু।

শনিবার রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

দলীয় সূত্র ও পুলিশ জানায়, গত ১৬ ফেব্রুয়ারি এক মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা দীর্ঘ দিন বন্ধ থাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর ২০ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগ নেতা ও সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট তৌফিক ইমাম খানের নেতৃত্বে ১০-১২ জন নেতাকর্মী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উড়িয়ে ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।

 এ ঘটনার পর একদল যুবক আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করেন। এ অগ্নিসংযোগের প্রতিবাদে শনিবার রাতে শহরের প্রধান সড়কে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। পরে তারা জেলা কার্যালয়ে আবারও পতাকা উড়িয়ে ‘জয়বাংলা’ স্লোগান দেন। এই মিছিলের পর রাতে দুজনকে গ্রেফতার করে পুলিশ।

পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শনিবার রাতে পাবনা শহরের চক ছাতিয়ানি এলাকার নিজ বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা আলামিন মালিথা ও গোবিন্দা এলাকার নিজ বাড়ি থেকে শেখ রাজু নামের এক আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়েছে। দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম